kolkata

2 years ago

Mamata Banerjee:''২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে'', ডেঙ্গি রুখতে বার্তা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা:পুজোর আগে ঘুম কাড়ছে ডেঙ্গি। শুধু তাই নয়, আগামী ৩ সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গি সংক্রমণ, রাজ্য সরকারকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্র। হাসপাতালে হাসপাতালে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর। এই প্রেক্ষিতে ডেঙ্গি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডেঙ্গিতে যাতে প্রাণহানি না হয় সেদিকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, ''ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে। হটস্পটগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সেক্ষেত্রে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ''।

ডেঙ্গি নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে শুরু হয় বৈঠক। বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। ভার্চুয়ালি উপস্থিত সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও। সেই বৈঠকেই ফোনে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে নবান্ন, সূত্র মারফৎ খবর।

You might also like!