kolkata

2 years ago

Accused of selling children: লক্ষাধিক টাকায় শিশু বিক্রির অভিযোগ, গ্রেফতার মাদকাসক্ত মা-বাবা

Accused of selling children for lakhs of rupees, drug addict parents arrested
Accused of selling children for lakhs of rupees, drug addict parents arrested

 

কলকাতা, ২৩ জুলাই: উত্তর ২৪ পরগণার পানিহাটিতে নেশার টাকা জোগাড় করতে আট মাসের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ বাবা-মার বিরুদ্ধে । প্রতিবেশীদের অভিযোগে পেয়ে শিশুটির মা-বাবা ও ঠাকুরদাকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। আটক ক্রেতাও। রবিবার এই নিয়ে শোরগোল পড়ে যায় ওই এলাকায়।

জানা গিয়েছে, ২ লক্ষ টাকার বিনিময়ে এক ব্যক্তিকে আট মাসের শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে মা – বাবা। স্থানীয়রা জানিয়েছেন, ওই পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। দম্পতি নিজেরাও মাদকাসক্ত। মাদক কারবারে যুক্ত থাকায় একাধিকবার গ্রেফতার হয়েছে তারা। দম্পতির একটি আট বছরের কন্য সন্তানও রয়েছে। বাড়িতে রয়েছেন অসুস্থ বৃদ্ধা মা। স্থানীয় বাসিন্দারা আরও জানান, পরিবারটি এলাকায় বরাবর উপদ্রবের কারণ। এর আগেও পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এমনকী মাদকের খোঁজে বাড়ি তল্লাশি হয়েছে বহুবার। এমনকী বিল না মেটানোয় বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গিয়েছিল বিদ্যুৎ দফতরের কর্মীরা।

সূত্রের খবর, সম্প্রতি দম্পতির আট মাসের শিশুপুত্রকে দেখতে পাচ্ছিলেন না স্থানীয়রা। এর মধ্যেই হঠাৎ বাড়িটিতে ফের বিদ্যুৎ সংযোগ চলে আসে। তার কয়েক দিনের মধ্যেই বেড়াতে চলে যান দম্পতি। এতে সন্দেহ আরও তীব্র হয়। রবিবার ছেলের কথা জিজ্ঞাসা করলে শিশুটির মা জানান, তাকে আত্মীয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। কিন্তু জবাব হজম হয়নি তাঁদের। এরপর খড়দহ থানায় বিষয়টি জানান তাঁরা।

পুলিশকর্মীরা এসে শিশুটির মা-কে জেরা করলে জানান, শিশুটি একজনকে দিয়ে দিয়েছেন তিনি। সেজন্য তাঁকে দুই লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন ওই ব্যক্তি। আপাতত ৭০ হাজার টাকা হাতে পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে শিশুটির মা-বাবা ও ঠাকুরদাকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার হয় মিডল ম্যানও।

You might also like!