Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Abhishek Banerjee : সকাল ১১টায় ইডি অফিসে হাজিরা দিচ্ছেন অভিষেক

Abhishek Banerjee  (File Picture)
Abhishek Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায়  বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। 

 এ প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেছেন, “অভিষেকের জন্ম দিনের দিনই উপহার স্বরূপ সমন পাঠিয়েছে যে বৃহস্পতিবার ইডি অফিসে হাজিরা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই যাবেন। সমস্ত প্রশ্নের উত্তর দেবেন।”

প্রসঙ্গত, গত ছ’মাসে অভিষেককে একাধিকবার তলব করে ইডি সিবিআই। এর আগে ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করে সিবিআই। এরপর নবজোয়ার যাত্রার মধ্যেই তৃণমূল ‘সেনাপতিকে’ ডেকে পাঠায় ইডি। দিনটা ছিল ১৩ জুন। এরপর তিন মাস ছেড়ে গত ১৩ই সেপ্টেম্বর ইন্ডিয়া জোটে সমন্বয় কমিটির বৈঠকের দিন ফের অভিষেককে তলব করে ইডি। ওই দিন বৈঠকে প্রতিবাদ স্বরূপ অভিষেকের চেয়ার ফাঁকা রাখা হয়। এরপর গত ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধরনা ছিল। সে দিনই অভিষেককে আবার ডেকে পাঠান ইডি আধিকারিকরা। তবে ওই দিন হাজিরা দেননি তৃণমূল সাংসদ। তারপর ৯ অক্টোবর আবারও তলব করে ইডি।

সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান তিনি। আদালত সম্পত্তির নথি ইডির কাছে জমা দিতে বলে। ১০ অক্টোবর অভিষেক ইডিকে সেই নথি জমা দেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের ক্ষেত্রে অনেকাংশে দেখা যায় তারা বিভিন্ন সময়ে তলব এড়িয়েছেন। সেখানে অভিষেককে যতবারই কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে বেশিরভাগ সময়ই তিনি তদন্তে সহযোগিতা করতে হাজিরা দিয়েছেন। ফলত, দলের নেতা-নেত্রীদের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্ত সহযোগিতা করার মনোভাবকে তাঁদের বক্তৃতায় তুলে ধরেছেন বারেবারে।

You might also like!