Breaking News
 
TMC : গোপন মধুচক্র ফাঁস! তৃণমূল কাউন্সিলরকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল জনতা BJP : রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে সরকার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০

 

kolkata

2 years ago

Abhishek Banerjee: ফের আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee is in court again
Abhishek Banerjee is in court again

 

কলকাতা, ৩১ আগস্ট : নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সব তথ্য এবং নথি আদালতের সামনে পেশ করার আবেদন করলেন তিনি। তার মধ্যে একই ইসিআইআর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। কীভাবে সম্ভব এটা! অভিষেকের আইনজীবী এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

একই মামলার ভিত্তিতে কী করে পৃথক তদন্ত শুরু করা যায়— এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে ইডির মামলা খারিজের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী। তাঁর বক্তব্য, ইডির মামলা (ইসিআইআর) খারিজের আবেদন আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার রায় ঘোষণা বাকি রয়েছে। তার আগে আবার কি সমন পাঠানো যায়? আদালতে বিষয়টি দ্রুত শুনানি করে দেখার আর্জি জানানো হয়।

আগে দেখা দরকার এই আবেদন গ্রহণযোগ্য নয় কিনা। এমনই মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কাল বিকেল ৪টের সময় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ইসিআইআর একটি ইডি’র। ওই ইসিআইআর খারিজ চেয়ে আগেই হাইকোর্টে মামলা করেন অভিষেক। তার শুনানি শেষ হয়েছে। সম্ভবত ৫ সেপ্টেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দান করবেন। এই অবস্থায় নতুন করে একই কেসে কীভাবে সমন পাঠায় ইডি? প্রশ্ন অভিষেক আইনজীবীর।


You might also like!