kolkata

2 years ago

Abhishek Banerjee: আমেরিকা থেকে আবার ইডিকে লক্ষ্য করে তোপ অভিষেকের

Abhishek Banerjee (File Picture )
Abhishek Banerjee (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোখের চিকিৎসার জন্য এখন আমেরিকায় অভিষেক, আর সে দেশ থেকেই আর একবার ইডিকে লক্ষ্য করে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  টুইট করে তদন্তকারী সংস্থা ইডিকে আক্রমণ করে তিনি লেখেন এনফোর্সনেন্ট ডিরেক্টরেট (ইডি)-এ অযোগ্য লোকজন থাকাটা হতাশাজনক। তাঁরা অনুগ্রহকারীদের তুষ্ট করতে সংবাদমাধ্যমে নিয়ম করে মনগড়া গল্প ছড়াচ্ছেন। 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিষেকের রক্ষাকবচের মামলায় গত শুক্রবার কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, অনুমানের উপর ভিত্তি করে তদন্ত করা যায় না। এর পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।সূত্রে খবর, আগামী মঙ্গলবার তাঁর চোখের অস্ত্রোপচার হওয়ার কথা। রবিবার ইনস্টাগ্রামের ‘স্টোরি’তে নিজস্বী পোস্ট করেন অভিষেক। ছবির সঙ্গে অভিষেক লেখেন, ‘‘ব্রাইট সানি সানডে মর্নিং ইন নিউইয়র্ক।’’ 

ইডির অবস্থান প্রসঙ্গে তিনি আরো বলেন- "এটা খুবই দুঃখজনক যে, তদন্তের নামে বছরের পর বছর ধরে করদাতাদের অর্থ নষ্ট করার পরেও তাঁরা আদালতে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেন না। দেশের সেবা করার যে কর্তব্য তাঁদের দেওয়া হয়েছে, তার প্রতিও তাঁরা অবহেলা করেন। আর সেটা প্রমাণিত হয় মামলার নিষ্পত্তি করে দোষী প্রমাণিত করার পরিসংখ্যানে। ফলে আমরা এতে আর আশ্চর্যও হই না যে, কেন ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র ০.৫ শতাংশ!" 


You might also like!