Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Abhijit Gangopadhyay:অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে সাময়িক নিষেধাজ্ঞা কমিশনের

Abhijit Gangopadhyay
Abhijit Gangopadhyay

 

কলকাতা, ২১ মে  : মুখ্যমন্ত্রীকে 'কুকথা'র বলার জের। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাময়িক 'সেন্সর' করল কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না তিনি। চার পাতার চিঠিতে প্রাক্তন বিচারপতিকে তীব্র ভর্ৎসনা করেছে তারা।

একই চিঠি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও পাঠানো হয়েছে। যাতে ভবিষ্যতে কোনও বিজেপি প্রার্থী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ না করেন, বিষয়টি নিশ্চিত করার কথা বলেছে কমিশন।

নির্বাচন কমিশনের কথায়, "দেশে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মহিলাদের। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য মহিলাদের সেই সম্মান অবক্ষয় করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা এবং যে কর্মক্ষেত্র থেকে তিনি এসেছেন, তাঁর কাছে এধরনের মন্তব্য় অপ্রত্যাশিত এবং নিন্দনীয়।"

উল্লেখ্য, গত ১৫ মে প্রচারে বেরিয়ে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুরুচিকর’ ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে। অভিজিৎবাবুর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পরদিনই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে কমিশনের দ্বারস্থ হয় শাসকদল। সেই দাবি মেনে তমলুকে প্রার্থীকে শোকজ করে কমিশন। সোমবার তার জবাবও দিয়েছিলেন অভিজিৎবাবু।


You might also like!