kolkata

3 years ago

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টা মামলায় নতুন মোড়

Anubrata Mondal
Anubrata Mondal

 

বীরভূম, ৩১ ডিসেম্বর  : অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টা মামলায় তদন্তের স্বার্থে অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলের মা ও বালিজুড়ি পঞ্চায়েতের উপপ্রধানকে তোলা হল দুবরাজপুর আদালতে। শনিবার তাঁদের গোপন জবানবন্দি নেওয়া হয়।


দুবরাজপুরের তৃণমূল নেতা, প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় দুবরাজপুর থানায়। আর সেই মামলাতেই ইডির হেফাজতে দিল্লি যাওয়া থেকে আপাতত স্বস্তি মিলেছিল বীরভূমের তৃণমূল সভাপতির। গত সপ্তাহে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগে শিবঠাকুর মণ্ডল নিজেই তাঁর বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন।


তদন্তের স্বার্থে আদালতে শিবঠাকুরের মা সুভদ্রা মণ্ডল এবং বালিজুড়ি পঞ্চায়েতের উপপ্রধান অর্জুন সাহা ডেকে গোপন জবানবন্দি নেওয়া হল। পুলিশ সূত্রে খবর, তদন্তের অগ্রগতির জন্য এদিন তাঁদের গোপন বয়ান নেওয়া হয়। প্রসঙ্গত, অভিযোগের ভিত্তিতে সিবিআই হেফাজতে আসানসোল জেলে থাকা অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর থানার লকআপে নিয়ে যাওয়া হয়। ৭ দিন তিনি এখানেই ছিলেন। গত মঙ্গলবার ফের আদালতে পেশ করা হয় তাঁকে। সেদিন তিনি অবশ্য জামিন পেয়ে যান। আপাতত আসানসোল সংশোধনাগারে রয়েছেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি।

You might also like!