Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Chandmari Bridge: হাওড়া স্টেশনের কাছে প্রাচীন চাঁদমারি সেতুর পাশে তৈরি হচ্ছে নতুন উড়ালপুল

Chandmari Bridge  (Collected)
Chandmari Bridge (Collected)

 

দুরন্ত বার্তা  ডিজিটাল ডেস্কঃ হাওড়া স্টেশন লাগোয়া ৯০ বছরের পুরনো চাঁদমারি সেতুর মেয়াদ ফুরিয়ে আসায় তার জায়গা নিতে তৈরি হচ্ছে নতুন উড়ালপুল। 

হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কংক্রিটের ধনুকের আকৃতির এই উড়ালপুল স্থানীয় ভাবে চাঁদমারি সেতু বা বাঙ্গালবাবু সেতু নামে পরিচিত। ইংরেজ আমলে ইস্ট ইন্ডিয়ান রেলের তৈরি ‘বো স্ট্রিং’ শ্রেণির মূল সেতুটি ৬৫ মিটার লম্বা এবং ৭.৫ মিটার চওড়া। শুরুতে ওই জায়গায় রেললাইনের উপরে একটি কাঠের উড়ালপুল ছিল। ১৯ শতকে ঢাকা থেকে হাওড়ায় আসা রামযতন বসু রেললাইন পেরিয়ে অন্য প্রান্তে বাজারে যাওয়ার সুবিধার জন্য একটি কাঠের সেতু নির্মাণ করেন। পরে ১৯৩৩ সালে ইংরেজরা ওই জায়গায় কংক্রিটের বর্তমান সেতুটি তৈরি করে। 

কংক্রিটের দু’লেনের সেই সেতুর মেয়াদই এখন ফুরিয়ে যাওয়ার মুখে। তাই তার জায়গা নিতে নতুন চার লেনের প্রায় ১৫ মিটার চওড়া সেতু তৈরি হচ্ছে। কংক্রিটের একটি স্তম্ভ থেকে একাধিক কেব্‌লের মাধ্যমে নতুন সেতুটি ঝুলে থাকবে। এই ব্যবস্থায় সেতুর নীচে রেললাইনের এলাকার মধ্যে কোনও স্তম্ভ থাকবে না। বর্তমান সেতুটির জন্য রেললাইন সম্প্রসারণে অসুবিধা রয়েছে। নতুন ব্যবস্থায় সেতুটি তৈরি হলে হাওড়ায় ইয়ার্ড এবং রেললাইন সম্প্রসারণেও সুবিধা হবে। সে ক্ষেত্রে ট্রেন চলাচল আরও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে। নতুন সেতুর স্তম্ভ নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ, অ্যাপ্রোচ রোড তৈরির কাজও চলছে। সেই কাজ প্রায় ৪০ শতাংশ শেষ। তবে নতুন সেতু তৈরির পরে ভাঙা পড়বে দীর্ঘ ইতিহাসের সাক্ষী চাঁদমারি সেতু।

You might also like!