kolkata

3 years ago

Mamata-Nitish's meeting at Nabanna : নবান্নে মমতা-নীতিশের বৈঠকের ওপর নজর রাজনৈতিক মহলের

(Right)Mamata Banerjee -Nitish KUmar(Left)  meeting at Nabanna
(Right)Mamata Banerjee -Nitish KUmar(Left) meeting at Nabanna

 

কলকাতা ২২ এপ্রিল  : কলকাতায় এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার৷ এই বৈঠকের ওপর নজর রাখছে রাজনৈতিক মহল।

বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার কাজ শুরু করেছেন নীতীশ কুমার৷ সেই মোতাবেক দেশের বিভিন্ন প্রান্তে থাকা অ-বিজেপি মনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরেছেন ৷ কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে ৷

জেডিইউ আগেই স্পষ্ট করে দিয়েছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের ভিত্তি তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। এবার সেই লক্ষ্যেই বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলছেন নীতীশ। সোমবার নবান্নে মমতা-নীতিশের বৈঠকের ওপর তাই নজর বিভিন্ন পক্ষের।

এর আগে কংগ্রেসের সঙ্গে নীতীশ কুমারের বৈঠকের পর রাহুল গান্ধি বলেছিলেন, "বিরোধী ঐক্য এবং আদর্শগত লড়াইয়ের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ।" পাশাপাশি খাড়গের সঙ্গে জেডিইউ এবং আরজেডি নেতাদের পাশেই নিজের একটি ছবিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে রাহুল লিখেছিলেন "একসঙ্গে দাঁড়িয়ে আছি, ভারতের জন্য একসঙ্গে লড়াই করব"।


You might also like!