Breaking News

 

kolkata

3 years ago

The Calcutta High Court : আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, বেতন বন্ধেরও নির্দেশ

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ৫ জানুয়ারি  : প্রাথমিকে আরও ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হবে তাঁদের বেতনও। এই নিয়ে সব মিলিয়ে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট।

বৃহস্পতিবার মোট ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল হাই কোর্টে। তাঁদের নথিপত্র খতিয়ে দেখার পর ৫৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

তবে ২৬৮ জন বিতর্কিত শিক্ষকের মধ্যে দু'জনের চাকরি ফেরানোরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাঁদের জমা দেওয়া নথি দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের õ বেঞ্চ নিশ্চিত, আগে হাইকোর্টের অন্য বেঞ্চের নির্দেশে বাড়তি ৬ নম্বর পেয়ে তাঁরা চাকরি পেয়েছিলেন। এতে গোলমাল নেই। ২৬৮ জনের মধ্যে বৃহস্পতিবার আরও ৫৯ জনের হলফনামা নিয়ে শুনানি হয়।

ওই সব বিতর্কিত শিক্ষকের জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। আদালত দেখেছে, সব প্রার্থীই একটি মোবাইল মেসেজ ফটোকপি করেছেন। অভিযোগ, যাঁরা বাড়তি এক নম্বরের জন্যে আবেদন করেছিলেন, তাঁরা এই মেসেজ পাননি। যাঁরা এই ধরনের আবেদন করেননি, তাও চাকরি পান--তাঁরাই ওই গণ-মেসেজ পেয়েছেন। আরও বিস্ময়ের, যাঁরা এই ভাবে চাকরি পেয়েছেন, তাঁদের সবার মোবাইলের চার্জ, ব্যাটারি বার, সাইলেন্ট মোড, সময় এক দেখানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবারই ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল। প্রাথমিকে নিয়োগে অনিয়মের জন্য যাঁদের চাকরি গিয়েছিল, বুধবার তাঁদের মধ্যেই ১৪৬ জন প্রাথমিক শিক্ষকের আবেদনের শুনানি ছিল হাই কোর্টে। বিচারপতি তাঁদের সমস্ত নথি খতিয়ে দেখার পর ১৪৬ জনের মধ্যে ১৪৩ জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখেন।


You might also like!