Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kali Puja 2023 : সুষ্ঠভাবে কালীপুজো সামলাতে পথে ৫ হাজার পুলিশ,নজর থাকবে বাজি নিয়ন্ত্রনে ও

Kolkata Police (File Picture)
Kolkata Police (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই শহরের একাধিক জায়গায় কালী মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে। তবে এখনও সেভাবে মণ্ডপে দর্শকের ভিড় হয়নি। রবিবার থেকে শহরে ভিড় বাড়বে। বিশেষ করে ফাটাকেষ্টর মত বড় কালী মণ্ডপে ভিড় থাকবে। কালীপুজোর ভিড় সামলাতে শহরে নামছে প্রায় পাঁচ হাজার পুলিশ। ডিসি পদমর্যাদার আধিকারিক থাকছেন ২১ জন। এসি থাকছেন ৩৫ জন। বিসর্জনের দিন থাকছে ৬ হাজার পুলিশ।

কালীপুজো ও দীপবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রসঙ্গত, বাজি ফাটানো নিয়ে অনেক সময় এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। বিশেষ করে বহুতলগুলিতে বাজি ফাটানো নিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। আলোর উৎসব যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন‌্য আবাসন কর্তৃপক্ষদের সঙ্গে মিটিং করছে স্থানীয় থানার ওসিরা। উৎসব যাতে কারও বিড়ম্বনা না হয় তা নিয়ে আবাসিকদের সচেতন করছে পুলিশ।

নভেম্বরের শুরু থেকে শহরে নজরদারি চালাচ্ছে পুলিশ। জুয়া, জাল মদ বিক্রি, অভব‌্য আচরণের জন‌্য এখনও পর্যন্ত ১৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

You might also like!