kolkata

3 years ago

SSC Scam in WB : 'অভিষেকের নাম তুলে টাকা, ১০০ নয় ৫০০ কোটি তুলেছে কুন্তল' বিস্ফোরক তাপস

right)( Tapas Mondal --  Kuntal Ghosh (left) (File Picture )
right)( Tapas Mondal -- Kuntal Ghosh (left) (File Picture )

 

কলকাতা, ২০ এপ্রিল  : নিয়োগ দুর্নীতিতে জেলে দু'জনেই। একে অপরের বিরুদ্ধে আগেও মুখ খুলেছিলেন তাঁরা। ফের একবার বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তাপস মণ্ডল। তাঁর অভিযোগ, '১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে।

তাপসের দাবি, “অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) নাম ভাঙিয়ে কুন্তল টাকা তুলেছে। 'হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি। লক আপ থেকে আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল।

তাপস মণ্ডল প্রচারমাধ্যমকে বলেছেন, '১০০ কোটির খেলা নয়, এখন শুনছি ৫০০ কোটির খেলা। অভিষেকের নাম ভাঙিয়ে টাকা তুলে হাওয়ালায় খাটিয়েছে কুন্তল ঘোষ।' লক-আপে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে কুন্তল যে দাবি করেছিলেন, সে প্রসঙ্গে তাঁর সংযোজন, 'সবই নাটক, নাটক দেখতে থাকুন ওঁর। তবে একা ৫০০ কোটি টাকা তুলেছে ও, জেলে বসেই খবর পাচ্ছি। গোটা বিষয়টা তদন্ত হোক।'

তাপসের মন্তব্য প্রসঙ্গে না বললেও তদন্তকারী সংস্থার রাজনৈতিক যোগ তুলে পাল্টা অন্য বিস্ফোরক অভিযোগ করেছেন কুন্তল ঘোষও। 'বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক, 'তাহলে বুঝে নিন তদন্ত কোন দিকে যাচ্ছে। হাতে একটা আংটি থাকলে কেউ প্রভাবশালী হয় না। আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। কাউকে ইঙ্গিত করিনি, যে বোঝার ঠিক বুঝে যাবে।”


You might also like!