kolkata

3 years ago

Kolkata News : প্রথম দিনেই লক্ষ্মীর ভান্ডারের জন্য ১ লক্ষ ৩৫ হাজার আবেদনপত্র

Laxmi Bhandar
Laxmi Bhandar

 

কলকাতা, ১ এপ্রিল : ১ এপ্রিল, শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার পরিষেবা। আর প্রথম দিনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ১ লক্ষ ৩৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে। এর পরে রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের চাহিদা। নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকার পরিষেবা শুরু হওয়ার প্রথম দিনই ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ৬০ হাজার আবেদনপত্র জমা পড়েছে। এর পরে রয়েছে ‘খাদ্যসাথী’ প্রকল্প। এই প্রকল্পের জন্য এদিন ৩০ হাজার আবেদন পত্র জমা পড়েছে। তারপর বিধবা ভাতার সুবিধা পেতে আবেদন করেছেন ২১ হাজার।

এছাড়া ক্রেডিট কার্ডেও ভাল সাড়া মিলেছে। ‘মেধাশ্রী’ প্রকল্পের জন্য প্রায় ২০০ আবেদনপত্র জমা পড়েছে। বাকি প্রকল্পগুলির জন্যও কম-বেশি আবেদন জমা পড়েছে।

এতদিন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়া যেত না। এবার সরকারের তরফে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়ার কথা ঘোষণা করায় খুশি গৃহস্থ মহিলারা। কেননা এখনও পর্যন্ত অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড নেই। ফলে তাঁরা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা থেকেও বঞ্চিত। এবার সরকারের নয়া ঘোষণায় সকলেই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন।

You might also like!