Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

1 year ago

Jharkhand: মঙ্গল মুন্ডার প্রয়াণে শোকপ্রকাশ ঝাড়খণ্ডের রাজ্যপালের

Santosh Gangwar
Santosh Gangwar

 

রাঁচি, ২৯ নভেম্বর : জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ভগবান বিরসা মুণ্ডার নাতি মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার মঙ্গল মুণ্ডার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, এই খবর অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর শোকসন্তপ্ত পরিবারকে শক্তি প্রদান করুন।

উল্লেখ্য, মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খুন্তির উলিহাতু গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর মঙ্গল মুন্ডা পথ দুর্ঘটনায় আহত হন। তাঁর মাথায় গুরুতর জখম ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রিমসে নিয়ে আসা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি প্রয়াত হন।

You might also like!