Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Pakistan: কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে বিস্ফোরণে মৃত্যু দুই যাত্রীর, আহত কমপক্ষে ৬ জন

Pakistan
Pakistan

 

ইসলামাবাদ, ১৬ ফেব্রুয়ারি : পাকিস্তানের পঞ্জাব প্রদেশে চিচাওয়াটনি রেলওয়ে স্টেশন থেকে যাওয়ার বিস্ফোরণ ঘটল কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে। এই বিস্ফোরণে দু'জন যাত্রীর মৃত্যু হয়েছে ও ৬ জন আহত হয়েছেন। ট্রেনটি পেশোয়ার থেকে আসছিল। বৃহস্পতিবার সকালে চিচাওয়াটনি রেলওয়ে স্টেশন থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস যাওয়ার সময়ই বিস্ফোরণ ঘটে।


পাকিস্তান রেলের মুখপাত্র বাবর আলি জানিয়েছেন, জাফর এক্সপ্রেসের ইকোনমি ক্লাসের ৬ নম্বর বগিতে বিস্ফোরণ ঘটে, যার ফলে দু'জন নিহত এবং অন্তত ছয়জন আহত হন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, পেশোয়ার থেকে কোয়েটাগামী ট্রেনের বগির ভেতরে একটি সিলিন্ডার বিস্ফোরণের পর বিস্ফোরণ ঘটে। একজন যাত্রী তাঁর লাগেজে সিলিন্ডার লুকিয়ে বাথরুমে নিয়ে যান যা পরে বিস্ফোরিত হয়।

You might also like!