Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Donald Trump : ট্রাম্পের কার্যনির্বাহী উইসেলবার্গের ৫ মাসের কারাদণ্ড

Allen Wieselberg
Allen Wieselberg

 

ওয়াশিংটন, ১১ জানুয়ারি : ট্যাক্স জালিয়াতির মামলায় অ্যালেন উইসেলবার্গকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ট্রাম্প অরগানাইজেশনে দীর্ঘদিন কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেছেন।

মঙ্গলবার সাজা ঘোষণার পর উইসেলবার্গকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়া হয়।ধারণা করা হচ্ছে, তাকে নিউইয়র্ক সিটির কুখ্যাত রাইকার্স আইল্যান্ড করাগারে নিয়ে যাওয়া হবে বলে। ওয়েইসেলবার্গের পাঁচ মাসের কারাদণ্ডের বিষয়টি সামনে আসে আগস্টে। তখন তিনি ট্যাক্সবিষয়ক অপরাধ স্বীকার ও কোম্পানির বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হোন।

এছাড়া বিচারক জুয়ান ম্যানুয়েল মার্চানও ওয়েইসেলবার্গকে প্রায় দুই মিলিয়ন ডলার কর, জরিমানা ও সুদ প্রদানের নির্দেশ দিয়েছেন। ওয়েইসেলবার্গকে তার কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরে পাঁচ বছরের প্রবেশনও শেষ করতে হবে।

এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক কোম্পানি কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়। দেশটির একটি আদালত ট্রাম্প করপোরেশন ও ট্রাম্প পেরোল করপোরেশন নামের দুই কোম্পানিকে কর ফাঁকি ও ঘুষ প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত করে।

You might also like!