
ঢাকা, ১৯ ডিসেম্বর : বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও রেল স্টেশনে দুষ্কৃতীদের দেওয়া আগুনে পুড়ে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি কামরা। দমকল কর্মীরা একটি বগি থেকে চারটি মরদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এমনটা জানিয়েছেন।
তিনি জানান, আগুনের সংবাদে সেখানে তিনটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বগিগুলিয় তল্লাশি চালিয়ে একটি বগি থেকে চারটি মরদেহ উদ্ধার করেন। তিনি আরও বলেন, সর্বশেষ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শেষ করেছেন। আর কোনও মরদেহ পাওয়া যায়নি। আগুনের খবর প্রথমে পাওয়া যায় ভোর ৫টা চার মিনিটে।
