Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Turkey & Syria: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল, এখনও দুর্বিষহ অবস্থা অসংখ্য মানুষের

Earthquake Turkey & Syria
Earthquake Turkey & Syria

 

আঙ্কারা ও ইস্তানবুল, ১১ ফেব্রুয়ারি: বেড়েই চলেছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা। ভূমিকম্পের কবলে পড়া দুই দেশে মৃতের সংখ্যা ২৪ হাজারের গন্ডি অতিক্রম করেছে। সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে সেই দু’দেশের প্রশাসন। আহতের সংখ্যা প্রচুর। শনিবার সকাল পর্যন্ত শুধুমাত্র তুরস্কেই মৃত্যু হয়েছে ১৯,৩৮৮ জনের, বাকি প্রাণহানি সিরিয়ায়।

অসহায় অবস্থা ভূমিকম্পে লন্ডভন্ড দুই দেশের অসংখ্য মানুষের। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, অবিলম্বে ৮,৭০,০০০ মানুষের জরুরি খাদ্যের প্রয়োজন। ভূমিকম্পের কারণে শুধুমাত্র সিরিয়াতেই ৫.৩ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে থাকতে পারেন। গত সোমবারের ভূমিকম্পের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি তুরস্ক ও সিরিয়া।

You might also like!