Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Imran Khan:পাকিস্থানের বর্তমান সরকারকে ইমরান খানের হুমকি

Imran Khan threat
Imran Khan threat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্থান আছে পাকিস্থানে।  পাকিস্থানে কখনোই গণতন্ত্রের  পূর্ণ বিকাশ ঘটে নি। ওখানকার সরকার কমবেশি মিলিটারি দ্বারা প্রভাবিত। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলবন্দি করার চেষ্টা করে চলেছে সরকার। এই পরিস্থিতিতে নতুন সঙ্কট তৈরি হয়েছে পাকিস্থানে। পাঞ্জাবে সঠিক সময়ে নির্বাচন না করতে দিলে বর্তমান জোট সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট পাঞ্জাবে নির্বাচন দেওয়ার আদেশ দিয়েছেন। এই অবস্থায় দেশবাসী নির্বাচন চাইছেন বলেই ইমরানের দাবি

 ইমরান জানার,পাকিস্থান কিছুটা হলেই আর্থিক সঙ্কট থেকে কিছুটা মুক্ত হয়েছে। এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, এখন পুরো জাতি আনন্দিত ও প্রস্তুত। আমরা যদি নির্বাচনের পক্ষে না দাঁড়াই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে 

দেশটির সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ায় নির্বাচন বিলম্বিত করার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) পদক্ষেপকে অসাংবিধানিক ঘোষণা করেছে। তাছাড়া তিন সদস্যের এই বেঞ্চটি আদেশ দিয়েছে আগামী ১৪ মে পাঞ্জাবে নির্বাচন দিতে হবে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল। কিন্তু সরকার এই মুহূর্তে নির্বাচন চাইছে না। ফলে ইমরান খান ক্ষুব্ধ। সূত্রের খবর,এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফেডারেল মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে আদালতের রায় প্রত্যাখ্যান করেছে এবং রায়ের বিরুদ্ধে সংসদে একটি প্রস্তাব পেশ করতে প্রস্তুত রয়েছে। কিন্তু ইমরান স্পষ্ট জানিয়েছেন,পরাজয় নিশ্চিত জেনেই সরকার নির্বাচন করতে চাইছে না। কিন্তু তা হলে দেশে বিদ্রোহ শুরু করা হবে।

You might also like!