Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Squirrel stops drug trafficking: চিনে এবার কাঠবিড়ালি রুখবে মাদক পাচার

Squirrel
Squirrel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  খবরটা অবিশ্বাস্য মনে হলেও সত্য। এক বিশেষ প্রজাতির কাঠবিড়ালিরকে প্রশিক্ষণ দিয়ে প্রাথমিকভাবে সফল চিনের পুলিশ বিভাগ। সীমান্ত অঞ্চলে মাদক পাচার রুখতেই বিশেষ কাঠবিড়ালি বাহিনী শুরু করতে চলেছে চিনের  চংকিং প্রদেশে। যথেষ্ট দক্ষতা সহকারে এই কাঠবিড়ালির দল কাজ করবে, আশাবাদী প্রশিক্ষকরা। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ছ’টি কাঠবিড়ালিকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, মাত্র কয়েকদিনেই মাদক শুঁকে খুঁজে বের করতে পারছে কাঠবিড়ালির দল। প্রতিদিনই নতুন ধরনের মাদক ব্যবহার করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত কুকুরদের জন্য নিযুক্ত প্রশিক্ষকরাই পরিচালনা করছেন কাঠবিড়ালি বাহিনীকে। এই খবরে পৃথিবীর বিভিন্ন পুলিশ বিভাগ অত্যন্ত নতুন আশা দেখছে।


 চিংকিং প্রদেশের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাধারণত এই কাজ এতদিন কুকুর করে এসেছে। কিন্তু খুব ছোট জায়গায় কুকুর প্রবেশ করতে পারে না। সেখানে অত্যন্ত সফলভাবে কাজ করেছে কাঠবিড়ালি। জানা গিয়েছে, দীর্ঘ গবেষণার পরেই কাঠবিড়ালির এই বিশেষ ক্ষমতার কথা জানা গিয়েছে। প্রাথমিক প্রশিক্ষণ শেষ হলেই পুলিশে যোগ দেবে তারা। রেল স্টেশন, বিমানবন্দরের মতো এলাকা থেকে শুরু করে সন্দেহজনক গুদামঘর- সব জায়গাতেই কাজ করবে তারা। এমনকি সীমান্তে মাদক পাচার রুখতেও কাঠবিড়ালিরাই সাহায্য করবে পুলিশকে। চিনের ইতিহাসে প্রথমবার পুলিশবাহিনীতে যোগ দিতে চলেছে কাঠবিড়ালির দল। এই গবেষণা যদি সফল হয় তাহলে মাদক পাচার চক্রের কাছে এটা খুবই অশুভ বার্তা।


You might also like!