Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

sovereignty : 'সার্বভৌমত্ব' নিয়ে চিনকে সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র

,sovereignty
,sovereignty

 

ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি  : সার্বভৌমত্ব ইস্যুতে চিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। চিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় গুপ্তচর বেলুন পাঠানোর অভিযোগে দু দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করেন।


ব্লিঙ্কেন চিনের বিদেশমন্ত্রীর কাছে মার্কিন সার্বভৌমত্বের "অগ্রহণযোগ্য" লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করেছিলেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করায় চিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সতর্ক করেন তিনি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দুদেশের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠকটি হয়।


মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমেরিকার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের অগ্রহণযোগ্য লঙ্ঘনের বিষয়ে আমাদের বিদেশমন্ত্রী সরাসরি চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ব্লিঙ্কেন বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ যেন আর না হয়। তিনি বলেন, 'ব্লিঙ্কেন স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন কোনও ভাবে সহ্য করবে না।



You might also like!