International

2 years ago

Bridges Minister of Bangladesh:আফ্রিকান দেশগুলোর নির্বাচনী সমস্যা সমাধান করুন, রাষ্ট্রসংঘকে বাংলাদেশের সেতুমন্ত্রী

Bridges Minister of Bangladesh
Bridges Minister of Bangladesh

 

ঢাকা: বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা হয়। এগুলো মেটাতে রাষ্ট্রসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এত মাথা ব্যথা না থাকলেও চলবে।

 ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “সংবিধান অনুযায়ী বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্টপোষক। তাদের তৎপরতার কাছে আত্মসমর্পণ করতে পারি না।”

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “সংবিধানের বাইরে কারও চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংবিধানবিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আত্মসমর্পণ করবে না।”

বিএনপি “এক দফা” ঘোষণার পর থেকে সারাদেশে হত্যাযজ্ঞে মেতেছে উঠেছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে, বিদেশিরাও দফা দিচ্ছে। বিএনপির একটাই দফা শেখ হাসিনাকে হটাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে সেখানে তারা সংলাপ করবে কার সঙ্গে।”

ওবায়দুল কাদের বলেন, “আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্টপোষক। তাদের তৎপরতার কাছে আত্মসমর্পণ করতে পারি না।”

প্রসঙ্গত, বিএনপি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বর্তমানে আন্দোলনে রয়েছে। বিএনপির সঙ্গে সমমনা দলগুলোও মাঠে তাদের অবস্থান জানান দিচ্ছে। অন্যদিকে বিএনপি ও সরকারবিরোধী দলগুলোর পাল্টা কর্মসূচি দিয়ে পুরোদমে মাঠে নেমেছে আওয়ামী লীগও।

অন্যদিকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলো এবং রাষ্ট্রসংঘও বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৎপরতা বাড়িয়েছে। তারা বাংলাদেশে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছে।

You might also like!