International

3 years ago

Dhaka : অগ্নিগর্ভ ঢাকা, দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার একাধিক নেতা

several clashes, several leaders arrested
several clashes, several leaders arrested

 

ঢাকা, ১০ ডিসেম্বর  : দীর্ঘকাল বাদে শনিবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এটিকে ঘিরে শনিবার সকালে অশান্ত হল বাংলাদেশের রাজধানী ঢাকা। পল্টন-সহ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিএনপি সমর্থক এবং পুলিশের সংঘর্ষ চলছে।

আগামী বছর বাংলাদেশে সংসদীয় নির্বাচন হওয়ার কথা। সে দিকে নজর রেখে বৃহস্পতিবার থেকেই রাজধানী শহরের বিভিন্ন এলাকায় জমায়েত শুরু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের কর্মী-সমর্থকদের। আর সেই সঙ্গে শুরু হয় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ। তাতে এক বিএনপি কর্মীর মৃত্যুও হয়। বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি সৃষ্টির অভিযোগ তুলেছে পুলিশ-প্রশাসন। অন্য দিকে, বিরোধী শিবিরের অভিযোগ শান্তিপূর্ণ জমায়েতে বিনা প্ররোচনায় পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস, রবার বুলেট চালিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ সমাবেশের অনুমতি দিতে দেরি করেছে বলেও অভিযোগ। অশান্তির মধ্যেই শনিবার সকাল ১০টা নাগাদ ঢাকার গোলাপবাগে শুরু হয় মহাসমাবেশ।

প্রধান বিরোধী দল বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলির ‘মহাসমাবেশ’ এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন দলের শ’পাঁচেক নেতা-কর্মী। বিএনপির সদর দফতরের সামনে জমায়েতে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগও উঠেছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় সংসদীয় নির্বাচনের দাবিতে আয়োজিত ওই ‘মহাসমাবেশ’।


You might also like!