International

3 years ago

S Jayshankar : বিশ্বের সন্ত্রাসী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পাকিস্তান : এস জয়শঙ্কর

S Jaysankar
S Jaysankar

 

ভিয়েনা, ৩ জানুয়ারি : বিশ্বের সন্ত্রাসী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হল পাকিস্তান। অস্ট্রিয়ার ভিয়েনাতে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে একথা বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, পাকিস্তান সেই দেশ যে দেশ মুম্বই শহরে হামলা করেছিল, প্রতিদিন সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের পাঠায়। "সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল ভারতের কাছাকাছি অবস্থিত" নিজের এই বিবৃতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, কেন্দ্রস্থলের চেয়ে অনেক কঠোর শব্দ ব্যবহার করতে পারি আমি। আমাদের সঙ্গে যা ঘটছে তা বিবেচনা করে, পাকিস্তান এমন একটি দেশ যা কয়েক বছর আগে আমাদের সংসদে আক্রমণ করেছিল।

ভিয়েনাতে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আরও বলেছেন, যদি আপনারা (পাকিস্তান) নিজেদের সার্বভৌম স্থান নিয়ন্ত্রণ করেন, আমি বিশ্বাস করি যা আপনারা করবেন। সন্ত্রাসী শিবিরগুলি প্রকাশ্য দিবালোকে নিয়োগ ও অর্থায়নের মাধ্যমে কাজ করছে, আপনারা কি সত্যিই আমাকে তা বলতে পারেন যে পাকিস্তান এসব জানে না? বিশেষ করে, তাদের সামরিক পর্যায়ের যুদ্ধ কৌশলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।"

You might also like!