International

3 years ago

S Jaysankar : ইউএই ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজারও : এস জয়শঙ্কর

S Jaysankar
S Jaysankar

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজারও। বললেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার ভারত-ইউএই-র ওপর ইন্ডিয়া গ্লোবাল ফোরামে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, "অন্য যে কোনও দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরশাহীতে বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন। অর্থাৎ আমরা মানুষের কথা বলি অথবা ব্যবসার বিষয়ে, সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গিতে একটি বিশেষ গুরুত্ব রয়েছে।"

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, "আমাদের আলোচনা মহাকাশ, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য এবং স্টার্টআপ নিয়ে। পুরানো, চিরাচরিত শক্তি বাণিজ্য বিনিয়োগ অব্যাহত আছে, কিন্তু একটি নতুন এজেন্ডাও আসছে।" এস জয়শঙ্কর আরও বলেছেন, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী দু''টি দেশ খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ, দুই দেশ একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে এবং দুই দেশই এই সম্পর্ককে একটি পরিবর্তিত বিশ্বে ব্যবহার করতে চায়, শুধুমাত্র একটি পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার জন্য নয়, বরং একটি পরিবর্তনশীল বিশ্বকে রূপ দিতে চায়।"


You might also like!