International

2 years ago

Prime Minister of Bangladesh:১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

Prime Minister of Bangladesh got eye test
Prime Minister of Bangladesh got eye test

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই সেবা নেন তিনি।

চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে তিনি কথা বলেন। তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নিজেও দোয়া করেন।


You might also like!