
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে শোকবার্তা এল পাকিস্তান ও জাপান থেকে। শোকপ্রকাশ করেছে নেপালও। প্রধানমন্ত্রী মোদীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোকব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও নাপেলের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও টুইটে নিজের মনের কথা ব্যক্ত করে শোকপ্রকাশ করেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড একটি টুইট বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর মায়ের প্রয়াণে আমি ব্যথিত। এই দুঃখের সময়ে প্রধানমন্ত্রী মোদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
