
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রিবাহী বিমান। ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়।
যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে সে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।সূত্রে খবর, বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে নেপাল সরকার। সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার।
তবে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের আঘাত গুরুতর। জখম ২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ২ জন নেপালের নাগরিক বলে জা না গিয়েছে ।
