Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Dell: ছাঁটাই এবার ডেল-এ, কর্মহীন হচ্ছেন সাড়ে ছয় হাজার

Dell
Dell

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি  : এবার কর্মী ছাঁটাইয়ের পথে ডেল টেকনোলজিসে। কাজ হারাতে চলেছেন সাড়ে ছয় হাজার কর্মী। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সংস্থার কো-চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্কের। ব্লুমবার্গ জানিয়েছে, জেফ ক্লার্ক কর্মী ছাঁটাই সংক্রান্ত একটি মেমো ইস্যু করেছে। সেই মেমোর কপি তাদের হাতে রয়েছে। মেমোতে বলা হয়েছে, অতিমারীর ফলে বাজারে অন্যান্য সংস্থার মতো তাদের তৈরি সামগ্রীর চাহিদা তেমন আর নেই। তাই, কোম্পানির খরচে লাগাম পরাতে কর্মী ছাঁটাই ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের হিসেব অনুসারে, ২০২২-য়ের চতুর্থ ত্রৈমাসিকে ব্যক্তিগত কম্পিউটারের বাজার অনেকটাই হ্রাস পেয়েছে। যে সব সংস্থা এই ধরনের কম্পিউটার তৈরি করে থাকে তার মধ্যে ডেল-এর বাজার অস্বাভাবিক হারে পড়ে গিয়েছে। তাদের বাজার পড়েছে ৩৭ শতাংশ। বাজারে পার্সোনাল কম্পিউটার বিক্রি করে মোট আয়ের ৫৫ শতাংশ আসে ডেল-য়ের তৈরি পার্সোনাল কম্পিউটার থেকে।

কর্মীদের পাঠানো মেমোতে কো-চিফ অপারেটিং অফিসার লিখেছে, সংস্থার খরচ কমাতে এর আগেও কিছু পদক্ষেপ করা হয়েছিল। সেই সব পদক্ষেপের মধ্যে ছিল কাজ চালাতে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ এবং ব্যক্তিগত সফর কাটছাঁট। কিন্তু তাতেও দেখা গিয়েছে, সংস্থা আর্থিক ক্ষতি সামাল দিতে পারছে না। তাই, কর্মীদের ছাঁটাই করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।

ডেল ছাড়াও কর্মী ছাঁটাই করেছে এইচপি, সিসকো সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। দুটি সংস্থাই চার হাজার করে মোট আট হাজার কর্মী ছাঁটাই করে।-

You might also like!