Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Narendra Modi : মোদীকে আমেরিকা সফরের আমন্ত্রণ বাইডেনের, চলতি বছরেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা

Joe Biden - Narendra Modi
Joe Biden - Narendra Modi

 

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি বছরের জুন-জুলাই মাস নাগাদ মুখোমুখি হতে পারেন এই দুই রাষ্ট্রনেতা। সূত্রের খবর, বাইডেনের আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আমেরিকা সফর নিয়ে প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা শুরু হয়েছে।

চলতি বছরের জুন অথবা জুলাইয়ের মধ্যে উপযুক্ত দিন দেখে আমেরিকায় মোদী-বাইডেনের মধ্যে সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করার সুযোগ পেয়েছে ভারত। জি-২০ নিয়ে অনেক কর্মসূচি এবং সম্মেলনের আয়োজন করবে ভারত। সেখানে প্রতিনিধি দেশগুলির প্রধানদের মতো বাইডেনেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই আবহে বাইডেনের তরফে মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

You might also like!