Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Israel's prime minister : প্রবল বিক্ষোভের মুখে পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

Benjamin Netanyahu
Benjamin Netanyahu

 

জেরুজালেম, ২৮ মার্চ : দেশজুড়ে আছড়ে পড়েছিল বিক্ষোভের ঢেউ। পরিস্থিতি বেগতিক দেখে প্রবল বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিল সংসদের আগামী অধিবেশন পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। আর ওই ঘোষণার পরেই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে দেশের বড় শ্রমিক সংগৃটনগুলি।

বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে বিশেষ উদ্যোগী হয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নতুন বিল এনে দেশের সর্বোচ্চ আদালতের রায় বদলে দেওয়ার অধিকার সংসদের হাতে তুলে দিতে চেয়েছিলেন।ওই সিদ্ধান্তের প্রতিবাদেই দেশজুড়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছিল। কার্যত অচল হওয়ার মুখে দাঁড়িয়েছিল দেশ। সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে কূটনীতিবিদরা সামিল হয়েছিলেন ধর্মঘটে। বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিলের বিরোধিতা করায় প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তাতে পরিস্তিতি আরও জটিল হয়ে ওঠে।

শেষ পর্যন্ত সোমবার সকালেই প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সংসদের অধিবেশন স্থগিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রীকে। আর ওই নির্দেশের পরেই তড়িঘড়ি বিচার বিভাগ সংক্রান্ত বিল স্থগিত রাখার কথা ঘোষণা করেন নেতানিয়াহু। যদিও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে এখনও অনড় বিক্ষোভকারীরা।

You might also like!