Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Abu Dhabi : আবু ধাবি থেকে কালিকট গামী বিমানে আগুন, সুরক্ষিত যাত্রীরা

Abu Dhabi
Abu Dhabi

 

আবু ধাবি, ৩ ফেব্রুয়ারি  : আবু ধাবি থেকে কালিকট গামী এয়ার ইন্ডিয়ার বিমানে আচমকা আগুন ধরে গেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার। দ্রুত বিমানের জরুরি অবতরণ করা হয়। সুরক্ষিত রয়েছেন বিমানের ১৮৪ জন যাত্রী।

এদিন সকালে ১৮৪ জন যাত্রীকে নিয়ে আবু ধাবি থেকে কালিকটের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফ করার পরেই বিমানের সামনের দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের অন্যত্রও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। দ্রুত বিমানের জরুরি অবতরণ করা হয়। সকল যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বিমানের একটি ইঞ্জিনের আগুন ধরে গিয়েছিল। তারপরেই আগুন ছড়িয়ে পড়ে বিমানের বাকি অংশে।

You might also like!