
ওয়াশিংটন, ২০ ফেব্রুয়ারি : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার গুরুতর অসুস্থ। পরিবার সূত্রে পাওয়া খবরে জানায় গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা রীতিমতো সঙ্কটজনক। কার্টার ভর্তি ছিলেন হাসপাতালে। শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হওয়ায় পরিবার তাকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।
জিমি কার্টারের পরিবার ও হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আক্রান্ত ক্যানসারে। যকৃৎ ও মস্তিষ্কে ক্যানসার আক্রান্ত তিনি। চিকিৎসার জন্য পরিবারের তরফ থেকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কার্টার জানিয়েছেন, তিনি হাসপাতালে থাকতে চান না। কাটাতে চাইছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁর ইচ্ছাকে প্রাধান্য গিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
জিমি কার্টারের অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউজ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেসিডেন্টের দফতর থেকে জিমি কার্টারের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তাঁর পূর্বসুরীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
