Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Washington: সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, আহত ২ সেনা

Washington
Washington

 

ওয়াশিংটন, ২১ জানুয়ারি : সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। শুক্রবারের এই হামলায় দুই সেনা আহত হয়েছেন। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে পরপর তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা গেলেও তৃতীয়টি আঘাত হানে ঘাঁটিতে। এতেই দুই সেনা আহত হন।এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। সেন্টকমের মুখপাত্র জো বুচিনো বলেছেন, এই ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা জোট বাহিনী ও বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেওয়াসহ সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। এবং আইএসআইএলের বিরুদ্ধে লড়াইকে বিপন্ন করে। তবে কারা এটি করেছে সে বিষয়ে কোনও বক্তব্য দেননি জো বুচিনো।

উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ার যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে মার্কিন জোটটি ২০১৬ সালে ঘাঁটি স্থাপন করেছিল।

You might also like!