Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Earthquakes : তিনটি বড়সড় ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া, দুই দেশে মৃত্যু বেড়ে ৩,৮০০

Death toll from earthquakes in Turkey and Syria 3800
Death toll from earthquakes in Turkey and Syria 3800

 

আঙ্কারা ও ইস্তানবুল, ৭ ফেব্রুয়ারি : চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য মৃতদেহ। তিনটি বড়সড় ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। মঙ্গলবার সকাল পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা ৩,৮০০ ছাড়িয়েছে। দুই দেশে আহত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। সোমবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে তিনবার বড়সড় ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, কম্পন অনুভূত হয় সিরিয়াতেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮, ৭.৬ ও ৬.০।

তুরস্কে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২,৩৭৯ জনের ও আহত হয়েছেন ১৪,৪৮৩। সিরিয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১,৪৩১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের জেরে তুরস্ক এবং সিরিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। দুই দেশে আহতের সংখ্যা ১৫,৯১৪। ভূকম্পনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের বিভিন্ন প্রান্ত। চার দিকে শুধুই ধ্বংসের ছবি। হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে জখমদের। সিরিয়া এবং তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। ভারতের তরফেও উদ্ধারকারী এবং চিকিৎসকদের দল পাঠানো হচ্ছে।


You might also like!