International

3 years ago

৬.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল প্রতিবেশী দেশ, মৃত ৬

Earth Quake
Earth Quake

 

কাঠমাণ্ডু ও নয়াদিল্লি, ৯ নভেম্বর : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে, কম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও। ভারতের প্রতিবেশী দেশ নেপালে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার ভোররাত ১.৫৭ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপাল ও মণিপুরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। দিল্লিতেও কম্পন অনুভূত হয়।

ভোররাত ২.১২ মিনিট নাগাদ আরও একবার ভূমিকম্প অনুভূত হয়, শক্তিশালী ভূমিকম্পে নেপালের দোতি জেলায় ভেঙে পড়ে একটি বাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে ভূমিধসের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন মহিলা ও দু''টি শিশু রয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে মোট তিনবার ভূমিকম্প অনুভূত হয় নেপালে।


You might also like!