Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Iran : ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

earthquake shook Iran
earthquake shook Iran

 

তেহরান, ১৮ জানুয়ারি : ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে এ ভূমিকম্প আঘাত হানে । তবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। তবে ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইরানের অবস্থান ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটনিক প্লেটের সীমানায়। দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

১৯৯০ সালে ইরানে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। ওই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েন দেশটির অন্তত পাঁচ লাখ মানুষ। এছাড়া ২০০৩ সালে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে নিহত হন ছয় শতাধিক মানুষ।

You might also like!