Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Ukraine : রাশিয়ার হামলায় ইউক্রেনে নতুন করে নিহত ৪ জন

Russia
Russia

 

কিয়েভ, ৩০ জানুয়ারি : রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনে নতুন করে নিহত চার জন । এর মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বিমান হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ শহর খেরসনে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাতে এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, আজ রাশিয়ান সেনাবাহিনী সারাদিন নৃশংসভাবে খেরসন গোলাবর্ষণ করেছে। হামলায় দুইজন নারী ও একজন নার্স আহত হয়েছেন। এখন পর্যন্ত ছয়জন আহত ও ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বরে খেরসন শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করার পর থেকে দক্ষিণ ইউক্রেনের ফ্রন্টটি যথেষ্ট শান্ত রয়েছে।


খেরসন হলো চারটি শহরের অন্যতম শহর যা রাশিয়া তাদের ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে। যদিও এই চার শহরের সব অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ নেই। শহরগুলোর আঞ্চলিক রাজধানীতে প্রায়ই গোলাবর্ষণ হচ্ছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে।

You might also like!