International

3 years ago

Drone Attack: কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় আহত ২ জন

2 injured in Russian drone attack in Kiev
2 injured in Russian drone attack in Kiev

 

কিয়েভ, ১৯ ডিসেম্বর : ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভের সামরিক প্রশাসন।

সোমবার ভোরে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, প্রযুক্তিবিদরা বিদ্যুৎ এবং তাপ সরবরাহ স্থিতিশীল করার জন্য কাজ করছেন।কর্তৃপক্ষ জানিয়েছে এদিন সকালে, ইউক্রেনীয় এয়ার ডিফেন্স নয়টি রুশ ড্রোন ভূপাতিত করেছে।

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর শুক্রবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত হানার পর এটি আরেকটি বড় হামলা। এতে অনেক মানুষকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হচ্ছে।

You might also like!