
সাও পাওলো, ২০ ফেব্রুয়ারি : প্রবল বন্যা ও ভূমিধসের ফলে বিধ্বস্ত হয়ে পড়েছে ব্রাজিলের উত্তর সাও পাওলো। বন্যা ও ভূমিধসে উত্তর সাও পাওলোর একাধিক শহরে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং অনেক নিখোঁজ অথবা আহত হয়েছেন অনেকেই। সাও সেবাস্তিয়াও এবং বার্টিওগা শহর দু'টি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কার্নিভাল উৎসব বাতিল করা হয়েছে।
এই অঞ্চলে রেকর্ড পরিমানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বার্টিওগাতে একদিনে ৬৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অত্যধিক বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত উত্তর সাও পাওলোর একাধিক শহর। ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই নিখোঁজ রয়েছেন।
