Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

6 months ago

Mercury influence on zodiac: খুলবে কুবেবের ভাণ্ডার! বুধের শুভ দৃষ্টিতে ৪ রাশির জীবনে শুরু হচ্ছে ‘গোল্ডেন পিরিয়ড’, জেনে নিন রাশিফল

Mercury influence on zodiac
Mercury influence on zodiac

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে বুধবার ২৫ মার্চ ২০২৬ সকাল ৬:৫১ মিনিটে বুধ তার কক্ষপথে দিক পরিবর্তন করে দক্ষিণমুখী হবে। জ্যোতিষশাস্ত্রে বুধের দক্ষিণমুখী গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। যা কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলে। বুধের দক্ষিণমুখী গতিতে লাভবান হবেন কারা কারা?

বৃষ রাশি: 

বৃষ রাশির জাতকদের জন্য বুধের দিক পরিবর্তন ব্যবসা এবং কেরিয়ারে উন্নতির দরজা খুলে দিতে পারে। আটকে থাকা টাকা পুনরুদ্ধার করতে পারবেন। বিনিয়োগ উল্লেখযোগ্য ভাবে লাভজনক হবে। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। সম্মান এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে।

কর্কট রাশি:

কর্কট রাশির জাতকদের জন্য বুধের গোচর লাভের পথ খুলে দেবে। চাকরিজীবীরা সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার সম্মান বাড়বে, বিশেষ ভাবে প্রশংসিত হবে। জমি কেনার সম্ভাবনা থাকতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময় ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল অর্জন করতে পারেন।

কন্যা রাশি:

বুধের দিক পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য নানা দিক থেকেই শুভ হতে পারে। চাকরি ও ব্যবসায় অপ্রত্যাশিত অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে যা প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করবে। জীবনে নতুন সুযোগ আসতে পারে। মিডিয়ার সঙ্গে জড়িতরা খ্যাতি অর্জন করতে পারেন। কাজের সূত্রে দূর-দূরান্ত ভ্রমণ করতে হতে পারে। আর্থিক লাভের জন্য নানা পথ খুঁজে পেতে পারেন, জীবনে অস্থিরতা বাড়বে।

মীন রাশি:

মীন রাশির জন্য বুধের গোচর জীবনে নানা সুবিধা বয়ে আনবে। আর্থিক সম্পদ অর্জন করতে পারেন। আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। নতুন আর্থিক প্রকল্প শুরু করার জন্য এটি ভালো সময়। মানসিক শান্তি পাবেন, বাড়িতে সুখ বজায় থাকবে। আধ্যাত্মিক অগ্রগতির পথ প্রশস্ত হবে।

You might also like!