Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

Today's Horoscope: আজকের দিন ১৫ সেপ্টেম্বর, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Horoscope  (Symbolic )
Horoscope (Symbolic )

 

মেষ রাশিঃ অতিরিক্ত পরিশ্রম হলেও ভাল ফল পাবেন না। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে অর্থব্যয়। কোনও কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ। কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। 


বৃষ রাশিঃ শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসা নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। কারও কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কোনও আত্মীয়ের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে।  


মিথুন রাশিঃ অসৎ সঙ্গ ত্যাগ না করলে সম্মানহানির যোগ। কর্মে বদলির সম্ভাবনা রয়েছে। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় শুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শ নেবেন। কোনও প্রতিবেশীর জন্য সংসারে ঝঞ্ঝাট হতে পারে। শত্রুপক্ষকে মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। শখ মেটাতে খরচ হতে পারে। শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে। 


কর্কট রাশিঃ প্রবাসী কারও বাড়ি ফেরার খবরে আনন্দ লাভ। বিপদ এলে মাথা ঠান্ডা রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ লাভ। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে।  


সিংহ রাশিঃ  বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ। নিম্নতন স্তরের বিদ্যার্থীদের জন্য খুব উপযুক্ত সময়। চাকরিজীবীদের জন্য সময়টা ভাল যাবে না। ব্যবসা নিয়ে মানসিক চাপ থাকবে। সন্তানদের ব্যাপারে ভাল কোনও খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। 


কন্যা  রাশিঃ অযথা ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, অপমানের যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। দাদা বা ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। গহনার ব্যবসায় উন্নতির যোগ।  


তুলা  রাশিঃ সারা দিন নানা দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে। প্রেমে বাধা থাকবে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীদের কাছ থেকে ভাল ব্যবহার পেতে পারেন। পেটের সমস্যা থাকবে। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে।  


বৃশ্চিক রাশিঃ ধর্মীয় কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময়। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি। দাম্পত্য সম্পর্কে জটিলতা আসতে পারে। স্বাস্থ্য ভাল যাবে না। কিছু পাওয়ার জন্য আনন্দ লাভ। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু উপহার পেতে পারেন।  


ধনু  রাশিঃ পুরনো কোনও আশা পূরণের চেষ্টা। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে আনন্দ দেবে। বিনিয়োগী ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে। ব্যয় কম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সমাজের কোনও কাজের জন্য চাপ বাড়তে পারে। 


মকর রাশিঃ বন্ধুদের কথায় চললে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহন চড়ার ব্যাপারে সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে। পুরনো পাওনা আদায় হতে পারে। সারা দিন মনে কোনও কারণে ভয় কাজ করবে। কারও কাছ থেকে কোনও মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভাল করে চিন্তা করুন। 


কুম্ভ রাশিঃ কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা রয়েছে। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে কোনও উচ্চাশা থাকলে তা আজ প্রকাশ না করাই ভাল হবে। মামলা-মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। 


মীন রাশিঃ কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে। প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না।  দুপুরের পরে বাড়ির পরিবেশ মোটেও অনুকূল থাকবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে।

You might also like!