Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

5 months ago

Lal Kitab:বারবার ব্যবসায় বাধা? লাল কিতাবের এই ৫টি উপায় বদলে দিতে পারে আপনার দোকানের লক্ষ্মীলাভ

Lal Kitab
Lal Kitab

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যবসায় বাধা? গ্রহের কারসাজি নয় তো! বৈদিক জ্যোতিষ অনুযায়ী বুধ হলো বাণিজ্যের কারক গ্রহ এবং শনি হলো কর্মের নিয়ন্ত্রক। বুধ দুর্বল হলে সিদ্ধান্ত গ্রহণে ভুল হয় এবং শনি বিরূপ হলে পরিশ্রমের ফল মেলে না। লাল কিতাবের বিশেষত্ব হলো এটি কেবল সমস্যার কথা বলে না, বরং অতি সাধারণ উপায়ে তার প্রতিকার দেয়। জন্মকুণ্ডলীর নবম ও একাদশ ভাব যদি অশুভ গ্রহের কবলে থাকে, তবে ব্যবসার লভ্যাংশ বাড়িতে আসার আগেই খরচ হয়ে যায়। এই বাধা কাটাতে বুধকে তুষ্ট করা এবং শনির কুদৃষ্টি এড়ানোই হলো প্রধান কৌশল।

বুধ গ্রহ শক্তিশালী করার উপায়

অনেক সময় বুধ গ্রহ দুর্বল থাকার ব্যবসায় বারবার সমস্যার মুখে পড়তে হয়। বুধ গ্রহ বুদ্ধি, যোগাযোগ ও ব্যবসার কারক। এই গ্রহ দুর্বল হলে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, ব্যবসায় ক্ষতি হতে পারে।

এই অবস্থায় প্রতি বুধবার একটি সহজ উপায় করতে পারেন—এক মুঠো ভেজানো সবুজ মুগ ডাল গরু বা পাখিকে খাওয়ান। সবুজ রং বুধ গ্রহের প্রতীক, তাই এই কাজটি বুধকে শক্তিশালী করে এবং ব্যবসায় পজ়িটিভ প্রভাব ফেলে।

শনি গ্রহ শান্ত করার উপায়

অনেক সময় দেখা যায়, সব পরিকল্পনা ঠিক থাকলেও কাজে বারবার দেরি হচ্ছে বা ফল মিলছে না। এর পিছনে শনি গ্রহের প্রভাব থাকতে পারে। শনি দুর্বল হলে জীবনে বাধা, বিলম্ব ও কষ্ট বাড়ে। এই সমস্যার সমাধানে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন এবং শনি মন্ত্র জপ করুন। সন্ধ্যায় অশত্থ গাছের তলায় সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান। তবে একটি বিষয় মনে রাখবেন, প্রদীপ জ্বালিয়ে বাড়ি ফেরার সময় কখনও পিছনে ফিরে তাকাবেন না।

সমৃদ্ধির জন্য কিছু জরুরি পরামর্শ

ব্যবসায়িক সাফল্যের জন্য শুধুমাত্র গ্রহের প্রতিকারই নয়, কর্ম এবং পরিবেশেরও গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞের মতে, ব্যবসার জায়গায় বা ক্যাশ বাক্সে অপ্রয়োজনীয় কাগজ বা আবর্জনা জমিয়ে রাখবেন না। প্রতিকার শুরু করার আগে এক বার অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে নিজের কুণ্ডলী যাচাই করে নেওয়া ভালো, যাতে গ্রহের সঠিক অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়া যায়।

You might also like!