Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Health

2 years ago

Britain : নতুন আতঙ্কের নাম ‘একশো দিনের কাশি’!

File Image : Dry caugh
File Image : Dry caugh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জানা যাচ্ছে, জুলাই থেকে নভেম্বরের মধ্যে ৭১৬ জন আক্রান্ত হয়েছেন। ২০২২ সালেও এই কাশির অসুখের প্রকোপ ছিল পুরোদস্তুর। কিন্তু এবার সংক্রমণ বেড়েছে ৩ শতাংশ। কী উপসর্গ এই অসুখের? প্রবল শ্বাসকষ্ট, কাশির দমকে নীল বা বেগুনি হয়ে যাওয়া, ঘনঘন কাশি। 


করোনার বিপদ অনেকটাই ফিকে। তবু নিশ্চিন্ত থাকার উপায় নেই। ব্রিটেনে (UK) এবার বাড়বাড়ন্ত ‘হান্ড্রেড ডে কাফ’ তথা ১০০ দিনের কাশির। দ্রুত ছড়াচ্ছে এই অসুখ, যা আসলে হুপিং কাশি।


প্রসঙ্গত, গত শতকের পাঁচের দশকেই এই অসুখের প্রতিষেধক আবিষ্কার হয়েছিল। ছয়ের দশকে শুরু হয় টিকাকরণ। তার আগে পর্যন্ত তিন বছর অন্তর মহামারীর আকার নিত অসুখটি। যদিও এখনও রোগটি থেকে গিয়েছে। কোভিডের সময় সামাজিক দূরত্ব কিংবা মাস্কের ব্যবহারের কারণে কিছুটা কমেছিল সংক্রমণের হার। তবে এবার ফের তা বাড়তে শুরু করেছে।


You might also like!