Breaking News

 

Game

2 years ago

Semi-Finals: চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে পাকিস্তান নিউজিল্যান্ড আফগানিস্তান সেমিফাইনালে কে ভারতের প্রতিপক্ষ?

Pakistan New Zealand Afghanistan semi-final in the fight for the fourth place
Pakistan New Zealand Afghanistan semi-final in the fight for the fourth place

 

মুম্বই, ৯ নভেম্বর: বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কিন্তু লিগ তালিকার শীর্ষে থাকা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কোন দল খেলবে? তা এখনও নিশ্চিত হয়নি। ঐ তিনটি দলের মধ্যে থেকেই উঠে আসবে ভারতের প্রতিপক্ষ।

এই তিনটি দলের মধ্যে থেকেই একটি দল শেষ চারে পৌঁছবে। কোন অঙ্কে কোন দল সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি তা একবার দেখে নেওয়া যাক।

পয়েন্ট তালিকায় পাকিস্তান, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড- তিন দলেরই রয়েছে ৮ ম্যাচে ৮ পয়েন্ট। রান রেটের বিচারে এই মুহূর্তে চার নম্বরে রয়েছে কিউয়িরা। পাঁচে পাকিস্তান ও ছয়ে আফগানিস্তান। অজিদের কাছে হেরে আফগানিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপর। সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে রশিদ খানদের। নাহলে নেট রানরেটে পিছিয়ে পড়বে তারা।

পাকিস্তানের কাছেও লড়াইটা প্রায় একইরকম । নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে গোহারা হারায়, তাহলে বাবর আজমদেরও বড় ব্যবধানে জিততে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। নাহলে নেট রানরেটে শেষ চারে চলে যাবে কিউয়িরাই।

তবে পাকিস্তান অথবা নিউজিল্যান্ডের সেমিতে যাওয়ার সম্ভাবনাই যে বেশি। কারণ আফগানদের নেট রানরেট অনেকটাই কম(-০.৩৩৮)। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে হারলে প্রথমবার বিশ্বকাপের শেষ চারের টিকিট পাবে আফগানরা। আগামী ১১ নভেম্বরের মধ্যেই চতুর্থ দল হিসাবে কোন দল সেমিফাইনালে যাচ্ছে তা পরিষ্কার হয়ে যাবে।


You might also like!