Breaking News

 

Game

2 years ago

Virat Kohli : সাধারণ বিমানে চড়ে কোথায় গেলেন বিরাট? প্রকাশ্যে ভিডিয়ো

Virat Kohli (File Picture)
Virat Kohli (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিজের ৩৫তম জন্মদিনে কলকাতার মাটিতে ৪৯তম শতরান করেছেন বিরাট কোহলি। ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকে। তার পরেই কোহলিকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। রবিবার ম্যাচ জিতে সাধারণ বিমানে গিয়েছেন তিনি। কোহলি কি বেঙ্গালুরুতে গিয়েছেন? না কি দলের সঙ্গে না গিয়ে মুম্বই ফিরে গিয়েছেন তিনি?

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমানে সাধারণ যাত্রীদের সঙ্গে বসে আছেন তিনি। তবে ভিডিয়োটি ইডেন ম্যাচের পরেই কি না সেটাও জানা যায়নি।রবিবার ম্যাচ জিতে সোমবার কলকাতা থেকে বেঙ্গালুরু গিয়েছে ভারতীয় দল। কিন্তু ওই ভিডিয়ো অনুযায়ী কোহলি দলের সঙ্গে যাননি। তিনি মুম্বই ফিরে গিয়েছেন। জন্মদিনে স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার সঙ্গে সময় কাটাতে পারেননি। তাই হয়তো জন্মদিনের পরের দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন তিনি। ভারতের পরের ম্যাচ আগামী রবিবার। মাঝে বেশ কয়েক দিন সময় থাকায় বাড়ি গিয়েছেন কোহলি।

আবার অন্য একটি ভিডিয়োতে বলা হয়েছে, কোহলি দলের সঙ্গে বেঙ্গালুরুতেই গিয়েছেন। তবে সাধারণ বিমানে গিয়েছেন তিনি। এখন প্রশ্ন, কোহলি যদি দলের সঙ্গেই যাবেন তা হলে কেন আলাদা বিমানে গিয়েছেন। সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি।

তবে বিমানে বিজনেস শ্রেণির টিকিট কেটে যাননি কোহলি। সাধারণ যাত্রীদের সঙ্গে ইকোনমি শ্রেণিতে বসেছেন তিনি। কোহলি মাস্ক পরে থাকলেও তাঁকে দেখে চিনতে পারেন যাত্রীরা। কোহলিকে এ ভাবে দেখে হতবাক হয়ে যান তাঁরা। অনেকেই সেই ঘটনার ভিডিয়ো করেন। কেউ কেউ নিজস্বীও তোলেন।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজের ৫০তম শতরান করার লক্ষ্যে নামবেন বিরাট। তার আগে অন্য রূপে দেখা গেল তাঁকে।

You might also like!