Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

FIFA World Cup 2026 :২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু কবে? কোথায়, কোন দিন ফাইনাল?ঘোষণা ফিফার

FIFA World Cup 2026
FIFA World Cup 2026

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে বাকি বছরদুয়েক সময়। তার মধ্যেই ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেল। জানা গিয়েছে, ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ (2026 World Cup)। প্রথম ম্যাচ খেলা হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা হবে ফাইনাল ম্যাচ। উল্লেখ্য, আগামী বিশ্বকাপ চলবে ৩৯ দিন ধরে, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম।

 বিশ্বকাপের ১০৪টি ম্যাচ আমেরিকা, মেক্সিকো ও কানাডার মোট ১৬টি স্টেডিয়ামে হবে। কোন কোন স্টেডিয়ামে ক’টি করে খেলা হবে তা-ও জানিয়ে দিয়েছে তারা।

বিশ্বকাপের মাঠ ও সেখানে ম্যাচের তালিকা:

আটলান্টা— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, রাউন্ড অফ ১৬-এর ১টি ম্যাচ, সেমিফাইনালের ১টি ম্যাচ।

বস্টন— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ১টি ম্যাচ।

ডালাস— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ২টি ম্যাচ, রাউন্ড অফ ১৬-এর ১টি ম্যাচ, সেমিফাইনালের ১টি ম্যাচ।

গুয়াডালারাজা— গ্রুপ পর্বের ৪টি ম্যাচ।

হিউস্টন— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, রাউন্ড অফ ১৬-এর ১টি ম্যাচ।

কানসাস সিটি— গ্রুপ পর্বের ৪টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ১টি ম্যাচ।

লস অ্যাঞ্জেলস— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ২টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ১টি ম্যাচ।

মেক্সিকো সিটি— গ্রুপ পর্বের ৩টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, রাউন্ড অফ ১৬-এর ১টি ম্যাচ।

মায়ামি— গ্রুপ পর্বের ৪টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ১টি ম্যাচ, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ।

মনটেরি— গ্রুপ পর্বের ৩টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ।

নিউ জার্সি— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ১টি ম্যাচ, ফাইনাল ম্যাচ।

ফিলাডেলফিয়া— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ১৬-এর ১টি ম্যাচ।

সান ফান্সিস্কো বে এরিয়া— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ।

সিয়াটল— গ্রুপ পর্বের ৪টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, রাউন্ড অফ ১৬-এর ১টি ম্যাচ।

টরন্টো— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ।

ভ্যাঙ্কুবার— গ্রুপ পর্বের ৫টি ম্যাচ, রাউন্ড অফ ৩২-এর ১টি ম্যাচ, রাউন্ড অফ ১৬-এর ১টি ম্যাচ।

You might also like!