Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Ashes 2023: স্টোকসের প্রশংসায় মাতলেন বিরাট

Virat Kohli and Ben Stokes (File Picture)
Virat Kohli and Ben Stokes (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেন স্টোকসের দাপট দেখে উচ্ছ্বসিত হলেন বিরাট কোহলি।  রবিবার স্টোকস ১৫৫ রানের ইনিংস খেললেন লর্ডসে। প্রথমে মনে হয়েছিল তিনি হয়তো অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না।

অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। কিন্তু স্টোকসের লড়াই অস্বীকার করতে পারবে না কেউ। বিরাট লেখেন, “আমি আগেই বলেছিলাম যে, স্টোকস প্রচণ্ড লড়াই করেন। যাঁদের বিরুদ্ধে খেলেছি, তাঁদের মধ্যে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে স্টোকসকে। এটা আমি একেবারেই মজা করে বলিনি। অসাধারণ একটা ইনিংস। কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ছন্দে রয়েছে। ওদের হারানো কঠিন।”

লর্ডসে রবিবার পাল্লা ভারী ছিল অস্ট্রেলিয়ার দিকেই। কিন্তু জনি বেয়ারস্টো আউট হওয়ার পর স্টোকস যে ভাবে পাল্টা মারতে শুরু করেছিলেন, তাতে আশা তৈরি হয়েছিল ইংরেজ সমর্থকদেরও। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হার মানতে হয় বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার কাছে। স্টোকসের ১৫৫ রানের ইনিংসে ছিল ন’টি চার এবং ন’টি ছক্কা। সব ক’টি ছক্কাই তিনি লেগ সাইডে মেরেছিলেন। অস্ট্রেলিয়া তাঁকে আটকানোর জন্য সব ফিল্ডারকে বাউন্ডারিতে পাঠিয়ে দেয়। তাতে কিছুটা আটকে যান স্টোকস। কিন্তু সুযোগ পেলেই বড় শট খেলছিলেন তিনি। কিন্তু জস হেজলউডের বলে শেষ পর্যন্ত ক্যাচ তুলে দেন স্টোকস। অধিনায়ক আউট হতেই জয়ের আশাও নিভে যায় ইংল্যান্ডের।


You might also like!