Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

1 year ago

Virat Kohli IPL 2024: পঞ্জাব ম্যাচে দুরন্ত পারফরম্যান্স, কী বললেন বিরাট কোহলি!

Virat Kohli IPL 2024
Virat Kohli IPL 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআইপিএলে এবার শুরু থেকেই রান পেয়েছেন। কমলা টুপিরও দখল নিয়েছেন বারবার। তবু বারবার বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। বৃহস্পতিবার রাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর ব্যাটে এল ৪৭ বলে ৯২ রানের ইনিংস। স্ট্রাইক রেট ছিল ১৯৬,৭৪। ছটি ছয় ও সাতটি বাউন্ডারি এল তাঁর ব্যাটে। ম্যাচের ইনিংসের ফাঁকে স্ট্রাইক রেট নিয়ে নিজেই মুখ খুললেন বিরাট।

বিরাট এদিন হাসতে হাসতে বলেন,"স্ট্রাইক রেটটা ঠিক করা গুরুত্বপূর্ণ ছিল। আমি শুধু পরিস্থিতিতে ফোকাস করে গিয়েছি। রজত পাতিদার আউট হওয়ার পর পরিস্থিতিটা অন্যরকম ছিল। এরপরই বৃষ্টি হয়। ৮-১০ বল সময় লাগে। কয়েকটা বাউন্ডারি আসার পরই মনে হয়েছিল পারব। পিচ ড্রাই ছিল। ঘাসের কভারও ছিল। পেস কম ছিল বোলারদের। ডুপ্লেসি ও আমার মনে হয়েছিল ২৩০ রান, এই মাঠের জন্য অনেক।"

এর আগে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর ক্রিকেট T20 ফরম্যাটের জন্য নয়। প্রশ্ন তোলেন সুনীল গাভাসকর-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার। শুক্রবার বিরাট বলেন, "আমার কাছে দলকে জেতানোই সব কিছু। গত ১৫ বছর এটাই করেছি। এই পরিস্থিতিতে না পড়লে সব কিছু বোঝা যায় না।"


You might also like!