Game

3 years ago

shakib not IPL Two Reason:যে দু'টি কারণে আইপিএলে থাকছেন না সাকিব

Sakib
Sakib

 

নয়াদিল্লি, ৪ এপ্রিল: অনেক টালবাহানা। শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকেই গেলেন বাংলাদেশের শাকিব আল হাসান। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, তা সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, শাকিবও কলকাতাকে অনুরোধ করেছেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্যে। মূলত যে দু’টি কারণের কথা তিনি জানিয়েছেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে টেস্ট শুরু হবে। আবার মে মাসে আয়ারল্যান্ডে গিয়ে এক দিনের সিরিজ় হবে, যার উপর আয়ারল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন নির্ভর করছে। ৯, ১২ এবং ১৪ মে সেই ম্যাচগুলি রয়েছে। বাংলাদেশ বোর্ড তাই সিরিজে শাকিবের থাকাটা জরুরি মনে করছ

শাকিব যে দু’টি কারণ দেখিয়েছেন তার একটি হল- শাকিব প্রথমেই দেশের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। আগামী দিনে তাঁকে কতগুলি ম্যাচ খেলতে হবে, সে কথা জানিয়েছেন তিনি।

দ্বিতীয় কারণ হিসাবে বলেছেন পারিবারিক দায়বদ্ধতার কথা

শাকিব রবিবার কলকাতা সঙ্গে কথাবার্তা বলেছেন এ ব্যাপারে। আনুষ্ঠানিক ঘোষণা যে কোনও দিন করে দেওয়া হবে।

এদিকে শাকিবের পরিবর্তে ভাল বিদেশি আনার চেষ্টা করছে কেকেআর। শাকিবের না থাকাটা কলকাতার কাছে বড় ধাক্কা।

প্রশ্ন রয়েছে লিটন দাসকে নিয়েও। সাকিবের যে সমস্যা লিটনের ঠিক সেই সমস্যা রয়েছে। লিটন আইপিএলে খেলতে চান। এখন দেখার আগামী দিনে লিটনও মন বদলান কিনা । 


You might also like!